1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

জকিগঞ্জের মাজেদা রওশন শ্যামলী সিলেট জেলা নারী উন্নয়ন ফোরাম-এর সভাপতি নির্বাচিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

জকিগঞ্জ উপজেলা পরিষদ-এর মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী সিলেট জেলা নারী উন্নয়ন ফোরাম-এর সভাপতি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সিলেট সদর উপজেলা পরিষদ হলরুমে অপরাজিতা-রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের সহায়তায় ও সিলেট জেলা নারী উন্নয়ন ফোরামে আয়োজনে এক সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
সিলেট জেলার ১৩টি উপজেলার নারী উন্নয়ন ফোরাম-এর সভাপতি/সাধারণ সম্পাদক ও সকল উপজেলা পরিষদ-এর মহিলা ভাইস চেয়ারম্যানের মতামতের ভিত্তিতে তাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাজেদা রওশন শ্যামলী বলেন, ‘নারী জনপ্রতিনিধি শুধু নারীদের নয়, প্রতিনিধিত্ব করেন পুরো সমাজের।” তাকে সমাজ উন্নয়নের কাজে সকলে সমর্থন প্রদান করায় মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। পাশাপাশি কৃতজ্ঞতার সহিত তিনি মতামত প্রদানকারী সকল বোনদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য যে, মাজেদা রওশন শ্যামলী একজন রাজনৈতিক নেত্রী, মানবাধিকারকর্মী ও সমাজকর্মী হিসাবে দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন। ছোটবেলা থেকেই পারিবারিক শিক্ষায় তিনি এভাবেই বেড়ে উঠেছেন। বিগত ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে প্রার্থী হলে বিপূল ভোটে নির্বাচিত হন। এছাড়া তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্বামী মোঃ বেলাল উদ্দিন অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও বর্তমান জকিগঞ্জ উপজেলা কৃষকলীগে সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট