1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

জকিগঞ্জে তালামীযের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

মহান আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-কে নিয়ে রাখাল রাহা ও গালিবের কুরুচিপূর্ণ নোংরা কবিতা প্রকাশের প্রতিবাদে জকিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখা তালামীযে ইসলামিয়া।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাদ মাগরিব জকিগঞ্জ পৌর শহরের কেছরী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এমএ হক চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক কুলাঙ্গার রাখাল রাহাকে পাঠ্যপুস্তক পরিমার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে। এমন বিকৃত মস্তিষ্ক কীটের সুপারিশের ভিত্তিতে যদি পাঠ্যপুস্তক পরিমার্জন করা হয় তাহলে জাতির ভবিষ্যত অন্ধকার। শিগগির এই সুপারিশমালা বাতিল করে বিজ্ঞ ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন শিক্ষাবিদের কাছে দায়িত্ব ন্যস্ত করতে হবে।
অপর কুলাঙ্গার সোহেল হাসান গালিবকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েমে বসানো হয়েছে। যেখান থেকে বিসিএস শিক্ষা ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া হয়। তার মতো নোংরা মস্তিষ্কের ট্রেইনার যদি শিক্ষা ক্যাডারদের প্রশিক্ষণে সংশ্লিষ্ট থাকে তাতেও দেশের শিক্ষা ব্যবস্থায় রুচিহীনতা ও ধর্মবিদ্বেষ ছড়িয়ে যাবে।
এসময় বক্তারা অপরাধীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিতের দাবি জানান। কুরআন ও সুন্নাহের আলোকে আল্লাহ ও রাসূল অবমাননার সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানান। পাশাপাশি যোগ্য ও বিজ্ঞ ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন শিক্ষাবিদদের দ্বারা পাঠ্যপুস্তক পরিমার্জনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান।
জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি মো. ছাদিকুর রহমান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হানিফ মো. নায়িম-এর পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন সিলেট পূর্ব জেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক আহমদ আল মনজুর, সংগঠনের ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার সাবেক জিএস মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরী।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সাংগঠনিক সম্পাদক আবু ছায়িদ মো: আশিক, জকিগঞ্জ পৌর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা সেলিম আহমদ, লতিফিয়া ক্বারী সোসাইটি জকিগঞ্জ-এর সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আব্দুল মুকিত, আলিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আহমদ হোসাইন আইমান, ইছামতি কামিল মাদ্রাসার সাবেক ভিপি মাহতাব আহমদ, জকিগঞ্জ পৌর সভাপতি কামরুল ইসলাম, উপজেলা,সহ সভাপতি ছাদিক আহমদ, পৌর সাধারণ সম্পাদক দিলশাদ আনোয়ার, উপজেলা সহ সাধারণ সম্পাদক খলিলুর রহমান শাব্বির, সাংগঠনিক সম্পাদক রিয়াদুর রহমান চৌধুরী, পৌর সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ, উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক আহমদুল হক সহ উপজেলা ও পৌর তালামীয ও আল ইসলাহর অসংখ্য দায়িত্বশীল বৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট