1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে প্রবাসীর লাশ ফেরত চেয়ে এলাকাবাসীর মানববন্ধন

মুন্না আহমদ
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

সিলেটের জকিগঞ্জে দালালের হাতধরে সৌদি আরবে গিয়ে আব্দুস সামাদ (৩০) নামের এক প্রবাসীর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। গত ২৪ মে ওই প্রবাসীর মৃত্যু হলেও এখন পর্যন্ত লাশ ফেরত পায়নি পরিবারের লোকজন। এ নিয়ে চরম উদ্বেগ উৎকন্ঠায় দিনাতিপাত করছেন পরিবারের লোকজন ও এলাকাবাসী। তাই মৃত্যুর একমাস পর লাশ ফেরত চেয়ে ও দালালদের বিচারের দাবীতে মানববন্ধন কর‍েছেন এলাকাবাসী।
শনিবার (২১ জুন) বিকালে জকিগঞ্জ উপজেলার আমলশীদ বাসস্টেশনে সচেতন এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাবেক ইউপি সদস্য আতাউর রহমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীর পরিচালনায় মানববন্ধনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আরিফ আহমদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবাসী আব্দুস সামাদের পিতা আব্দুল মতিন মেম্বার, ব্যবসায়ী জমিল আহমদ, হাফিজ জিল্লুর রহমান, বদরুল ইসলাম, আলমগীর হোসেন, রাজনীতিবিদ জিয়াউর রহমান জিয়াব, আক্তার হোসেন রাজন, ছাত্রদল নেতা জাহিদ আহমদ নাহিদ, গুলজার হুসেন, মনসুর আহমদ ও শিপন আহমদ লায়েক প্রমূখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে আমলশীদ গ্রামের আব্দুল মতিন মেম্বারের ছেলে আব্দুস সামাদের লাশ দেশে ফেরত প্রদানের দাবী জানিয়ে দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা মানবপাচারকারী চক্রের সদস্য দালাল আইদুর ও তার ছেলে অনিককে গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট