1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

জকিগঞ্জে প্রবাসী সুলাইমান আহমদকে বিদায়ী সংবর্ধনা প্রদান

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা কুয়েত প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী সুলাইমান আহমদকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ বাজারে জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ ৩নং কাজলসার ইউনিয়নের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এলাকার মুরব্বী আজির উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠন আবুল কাসেমের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন যুবনেতা শামসুর রহমান শামীম।
সমাজসেবী শাহাব উদ্দিন সাবু’র স্বাগত বক্তব্যে সূচিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৩নং কাজলসার ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান ইউপি সদস্য শফিকুল ইসলাম হীরা, সাবেক ইউপি সদস্য ইয়াছিন আলী, যুবনেতা শামসুর রহমান শামীম, পলাশপুর গ্রামের আজাদুর রহমান, মামুনুর রাশিদ ও শামীম আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন—সুলাইমান আহমদ প্রবাসে গিয়েও দেশের মানুষের কথা ভূলেননি। তিনি প্রবাসের মাটিতে যা উপার্জন করেন তার একটি অংশ দেশের গরীব ও অসহায় মানুষের জন্য ব্যায় করেন। এছাড়াও তাঁর নিরলস পরিশ্রম, সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে তিনি এই সংগঠনের কার্যক্রমে সবসময় ভূমিকা রেখেছেন। তাই তাঁর প্রবাসযাত্রা যেমন আনন্দের, তেমনি বিদায়ের এই মুহূর্তটি সবার জন্য কিছুটা আবেগঘন।
বক্তারা আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ত্যাগ, শ্রম ও ভালোবাসায় দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে। সুলাইমান আহমদের মতো উদ্যমী ও দেশপ্রেমিক ব্যক্তিদের প্রবাস যাত্রা আমাদের জন্য অনুপ্রেরণার।
পরে প্রবাসী সুলাইমান আহমদ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই ভালোবাসা ও সম্মান আমার জীবনের বড় প্রাপ্তি। আমি যেখানে থাকব, এলাকাবাসীর মূখ উজ্জ্বল রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের শেষে প্রবাসী সুলাইমান আহমদের সুস্থতা, সফলতা ও নিরাপদ প্রবাস জীবন কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট