1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময়

জকিগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রবাস ফেরত যুবক লাইফ সাপোর্টে

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪

জকিগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত প্রবাস ফেরত যুবককে সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

বুধবার (৬ মার্চ) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের নিজগ্রাম নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হন মোটর সাইকেল চালক সৌদি আরব ফেরত লায়েক আহমদ তালুকদার (৩২)।

তিনি জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের মহিদপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেন তালুকদারের ছেলে।
জানা যায়, প্রবাস থেকে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ফিরে কিছু দিনের জন্য স্থানীয় শাহগলি বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান করেন লায়েক আহমদ। বুধবার দুপুরে তিনি বাড়ি থেকে শাহগলি বাজার যাওয়ার পথে নিজগ্রাম গেইটের সামনে আসামাত্র ফাঁড়ি পথে আসা একটি টমটমের সাথে ধাক্কা লেগে একটি গাছে পড়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত প্রাপ্ত হন। এ সময় তার সাথে থাকা দোকানের একজন কর্মচারী মোটর সাইকেল থেকে পড়ে একটি পায়ের দু’টি স্থানে ভেঙ্গে যায়।
স্থানীয় লোকজন তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মোটর সাইকেল চালক লায়েক আহমদের অবস্থা মারাত্মক হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে ভর্তি করে অবস্থার অবনতি হওয়ায় এখন লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আহত লায়েক আহমদের ছোট ভাই জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহান আহমদ তালুকদার তার ভাইয়ের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট