1. admin@zakiganjsangbad.com : admin :
  2. w2s_abeca24ae760@shellcode.lol : w2s_abeca24ae760 :
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান উন্নয়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে—শাম্মী আক্তার এমপি জকিগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ট্যালেন্টপুলে সরকারি বৃত্তি অর্জন করলেন জকিগঞ্জের নামিরা তাসনিম

জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি পালন

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত জকিগঞ্জের প্রবাসীদের সংগঠন “জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশন”-এর ৬ষ্ঠ বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) জকিগঞ্জ উপজেলার সোনাসার বাজার বাসস্টেশনস্থ সৌদিয়া কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সভাপতি মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক কাওছার আলমের পরিচালনায় এতে এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ নানা শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্টানে বক্তারা জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বক্তারা প্রবাসীদের নানা সমস্যা আলোচনার পাশাপাশি সম্প্রতি প্রবাসী নোমান উদ্দিন হত্যার নিরপেক্ষ তদন্তপূর্বক বিচার দাবি করেন।
অনুষ্টানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুস সাত্তার, সহ সভাপতি কয়েছ আহমদ, সহ সভাপতি লোকমান উদ্দিন তালুকদার নেজাম, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সেলিম আহমদ, সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, সাবেক মেম্বার ও ব্যবসায়ী আব্দুল আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী কাজী সিহাবুল হক, সমাজকর্মী নাজির আহমদ, যুব সংগঠক লুৎফুর রহমান জিসান ও আফজাল প্রমুখ। সভা শেষে উপস্থিত সকলে কেক কেটে দিনটি উদযাপন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট