1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, স্পেন-এর বার্ষিক বনভোজন সম্পন্ন

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

জকিগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, স্পেন-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য বনভোজন ও মিলনমেলা।
সোমবার (১৮ আগস্ট) দিনব্যাপী মাদ্রিদ ভিরখেন দে নউয়েবা লেক পাহাড় ও সবুজ বনাঞ্চলের মনোমুগ্ধকর পরিবেশে এই আয়োজনে অংশ নেন প্রবাসী বাংলাদেশীরা। গ্রীষ্মের উষ্ণ দিনে পরিবার-পরিজন নিয়ে এই আয়োজন যেন মাদ্রিদ প্রবাসীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করেছে।
বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাওলানা আব্দুর রাজ্জাক, সহ সভাপতি দবির তালুকদার, সাবেক সভাপতি আব্দুর মুজাক্কির, সদস্য আবদুল কাইয়ুম মাসুক, ব্যবসায়ী মাহমুদ হোসেন ও সাইফুল ইসলাম ইকবাল।
জকিগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ, স্পেন-এর সভাপতি আহমেদ আসাদুর রহমান সাদ, সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ ও সাংগঠনিক সম্পাদক নুরুল হুসেনসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
দিনব্যাপী এ মিলন মেলায় ছিল শিশুদের খেলা, মহিলাদের বালিশ খেলা, পুরুষদের কাবাডি এবং কিশোরদের তেলাওয়াত প্রতিযোগিতা।
বনভোজন সফল করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাহার উদ্দিন, আরিফ আহমেদ, তারেক আজিজ, জুবরান আহমেদ, ফেরদৌস আহমেদ রাহী, আহমেদ মুন্না, আব্দুর রহমান, আহমেদ শাহিন, সোহেল আহমেদ, সুলতান আহমেদ, নাইস আহমেদ, সালমান আহমেদ, জিয়াউদ্দিন, মামুন আহমেদ, আতিক আহমেদ, সুমন আহমেদ, বাবুল আহমেদ, মোশারফ হোসেন ও ইসলাম উদ্দিন।
আনন্দঘন এই মিলনমেলা প্রবাসী জকিগঞ্জবাসীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট