1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বজায় থাকবে সম্প্রীতির বাংলাদেশ- মস্তাক আহমদ পলাশ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

সিলেট জেলা পরিষদ-এর প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মস্তাক আহমদ পলাশ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই বাংলাদেশে শান্তি-সৌহার্দ্য-সম্প্রীতি বজায় থাকবে। যদি সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসে তাহলে অতিতের মতো আবারও নির্যাতন-নিপীড়ন, হত্যা ও লুটপাটের রাজত্ব সৃষ্টি করবে।
সোমবার (২৩ অক্টোবর ) দুপুরে কানাইঘাট পৌর এলাকার নিজ চাউরা দক্ষিণ পূজা মন্ডপে লাবণ্য সিতি ফাউন্ডেশন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই সারা দেশে উৎসব, পার্বণ নির্বিঘ্ন ও নিরাপদ হবে। আর এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে লাবণ্য সিতি ফাউন্ডেশনের আজকের এই অনুষ্ঠান। আজকের এ অনুষ্ঠানে যেভাবে হিজাব পরা মা-বোনেরা আছেন, ঠিক তেমনি তিলক কাটা মা-বোনেরা রয়েছেন। দেখে মনে হচ্ছে এ যেন হিন্দু মুসলমানদের মিলনমেলা। এমন একটি মহৎ আয়োজনের জন্য লাবণ্য সিতি ফাউন্ডেশনের সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
কানাইঘাট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি দূর্গা কুমার দাসের সভাপতিত্বে এবং কলামিস্ট মাস্টার মিলন কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন। লাবণ্য-সিতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি চিত্রশিল্পী ভানুলাল দাস এবং সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাব উদ্দিনের সার্বিক তত্বাবধানে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রহমত আলী হেলালী, প্রধান শিক্ষক সীতাংশু দাস, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রতাপ চন্দ্র দাস, বামজঙ্গা কালীমন্দির কমিটির সভাপতি দিলীপ কৈরী, সাধন দাস, সুবোধ দাস, শিক্ষক নেতা মাস্টার আজির উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম আফজল।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বিধান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুকান্ত চক্রবর্তী। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডাঃ শাওন দাস দিপু, সুমন দাস, পিন্টু দাস, বিশ্বজিত দাস, সন্দিপ দাস প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র কুমার দাসকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং ১০০ জন অসহায় মানুষকে সংগঠনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট