1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জের শতাধিক মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন লন্ডন প্রবাসী নজরুল ইসলাম খাঁন

তাহের আহমদ চৌধুরী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

জকিগঞ্জের সোনাসার এলাকার শতাধিক মানুষের মধ্যে পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করেছেন উত্তর বারগাত্তা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আল-ইসলাহ নেতা মাওলানা নজরুল ইসলাম। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ময়দা, পেয়াজ, চানা, তৈল, দুধ, খেজুর, লাচ্ছি ও চিনি ইত্যাদি। নিজের মরহুম পিতা হাজী আব্দুল কাদির-এর রূহের মাগফিরাত কামনায় এমন উদ্যোগ গ্রহণ করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে সোনাসার বাজার সংলগ্ন মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোনাসার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আবুল কালাম খাঁনের সভাপতিত্বে ও ফুলতলী লতিফিয়া কমপ্লেক্সের সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা ফদ্বলুর রহমানের পরিচালনায় শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন মাওলানা তাহের আহমদ চৌধুরী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ৭নং বারঠাকুরী ইউনিয়ন আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা শরীফ আহমদ, বরকতপুর মান্নানিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সালেহ আহমদ, সোনাসার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুকিত, মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা বুরহান উদ্দিন প্রমূখ।
আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন আল-ইসলাহ নেতা মাওলানা শরীফ উদ্দিন।
সভায় অতিথিবৃন্দ ঈদ সামগ্রী উপহার দাতা লন্ডন প্রবাসী মাওলানা নজরুল ইসলাম খাঁনের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি তাঁর মরহুম পিতার নামে এ ধরণে উদ্যোগ গ্রহণ করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের মধ্যে আরও যারা সচ্ছল ও সামর্থ্যবান ব্যক্তি আছেন তাদের উচিত এমন উদ্যোগ দেখে শিক্ষা নেয়া এবং নিজ নিজ এলাকায় তা বাস্তবায়ন করা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট