1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট

জকিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে নারায়ণগঞ্জ ফতুল্লা’র ইমাম সমাজের দুই লক্ষ টাকা বিতরণ

আহসান হাবীব লায়েক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২

জকিগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধশত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা থেকে আগত ইমাম সমাজের নেতৃবৃন্দ। বুধবার (৮ জুন) বিকেলে জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের আন্তর্গত আমলশীদ হযরত ফাতেমা (রা.) মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে এসব অর্থ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা জাতীয় ইমাম সমাজের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে ছিলেন হযরত মাওলানা মুফতি আবু ইউসুফ, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুফতি শেখ আল-আমিন. মাওলানা মুফতি নাজমুল হক, মাওলানা এস.এম. নাসিরুদ্দিন ফিরোজী, মাওলানা মুফতি আজাদ হোসাইন, মাওলানা মুফতি তামিম হোসাইন ও মাওলানা মুফতি জুবায়ের আহমদ আনওয়ারী প্রমৃখ।
জাতীয় ইমাম সমাজের এই প্রতিনিধিগণ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ শেষে ভারত থেকে নেমে আসা বরাক সৃষ্ট সুরমা ও কুশিয়ার নদীর মিলনস্থলের পাঁশে ভেঙ্গে যাওয়া বাঁধ পরিদর্শন করেন।
এ সময় ইমাম সমাজের এই প্রতিনিধি দল বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ সিলেটের জকিগঞ্জবাসীর পাঁশে দাঁড়ানোর জন্য দেশবাসীকে আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট