1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী

জকিগঞ্জে তালামীযের উদ্যোগে ‘শুহাদায়ে কারবালা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার

তাহের আহমদ চৌধুরী
  • প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শুহাদায়ে কারবালা ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসা কনফারেন্স হলে শাখা সভাপতি আবু ছায়িদ মো. আশিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ হোসাইন আইমান ও সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুছ ছামাদের যৌথ পরিচালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট পূর্ব জেলা তালামীযের সভাপতি মোহাম্মদ ইসলাম উদ্দিন চৌধুরী।
শাখা সাংগঠনিক সম্পাদক মো: ছাদিকুর রহমানের স্বাগত বক্তব্যে সূচিত সেমিনারে বক্তব্য দেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইমাদ উদ্দিন, আরবি প্রভাষক মাওলানা ফারুক আহমদ, সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল বাসিত, জকিগঞ্জ পৌর আল ইসলাহর সভাপতি কাজী মাওলানা হিফজুর রহমান, সিলেট পূর্ব জেলা তালামীযের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমদ আল মনজুর প্রমূখ।
এসময় বক্তারা কারবালা ইসলামের ইতিহাসে তাৎপর্যপূর্ণ ঘটনা উল্লেখ করে বলেন, সাম্প্রতিক সময়ে ইয়াজিদের দোসররা কারবালার ঘটনাকে অপব্যাখ্যা করছে। ইমাম হোসাইন (রা.)’র ত্যাগকে অস্বীকারের পাশাপাশি ইয়াজিদকে নির্দোষ প্রমাণেও উঠে পড়ে লেগেছে এই মহল। এসব ঠেকাতে প্রত্যেককে কারবালার সঠিক ইতিহাস চর্চার তাগিদ দেন তারা।
পরে শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেবের রোগমুক্তি কামনায় দোয়ার মাধ্যমে সেমিনার সমাপ্ত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট