1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট জকিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ জকিগঞ্জে ইউনূস আলী রচিত সফল মানুষের গল্প দ্বিতীয় খণ্ডের প্রকাশনা উৎসব জমকালো আয়োজনে সম্পন্ন জকিগঞ্জে বিজিবির আলোর পথে কর্মসূচি অনুষ্ঠিত জকিগঞ্জে ইউএনওর একাধিক প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতলেন মেধাবী শিক্ষার্থী আরিফ জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত জকিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন জকিগঞ্জে হাজারো মানুষের উপস্থিতিতে মাওলানা আব্দুস সবুর (বিদেশী হুজুর)-এর দাফন সম্পন্ন জকিগঞ্জে পাওয়া যাচ্ছে ফ্রি আইনি সেবা:গ্রহণ করবেন যেভাবে

জকিগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

নাজিয়া শারমিন প্রিয়াঙ্কা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ২নং ওয়ার্ডের অন্তর্গত আটগ্রাম এলাকার পূর্ব চারিগ্রামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার সন্ধ্যায় মারজানা আক্তার (২৩) নামের ওই গৃহবধু স্বামী ও শাশুড়ির অনুপস্থিতিতে স্বামীর বাড়ির রান্না ঘরে নিজের গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন বলে এলাকাবাসী জানান।
নিহত গৃহবধু মারজানা আক্তার জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়ন-এর ৩নং ওয়ার্ডের অন্তর্গত হানিফগ্রামের হাফিজ আহমদ-এর মেয়ে। ২০১৭ সালে আটগ্রাম এলাকার পূর্ব চারিগ্রামের কুটি বলাই মিয়ার ছেলে হাসান আহমদ হোসন-এর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। আরিয়ান ও আনিশা নামে তাদের ৩ বছরের দু’টি জমজ সন্তান রয়েছে। গৃহবধু মারজানা নিজের স্বামী ও শাশুড়িকে নিয়ে সুখে শান্তিতে থাকলেও বেশ ক’বছর থেকে তিনি মানসিক রোগে ভূগছিলেন বলে স্থানীয় লোকজন জানান।
মানসিক সমস্যার কারণেই আত্মহত্যা করতে পারেন বলে গৃহবধু মারজানা’র স্বামী, শাশুড়ি, বাবা, মা ও ভাই সহ এলাকাবাসী ধারণা করছেন।
তবে ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক সরেজমিন পরিদর্শন করেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন সহ একদল পুলিশ।
পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি.ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট