1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র ‘জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল দিবস’ পালন জকিগঞ্জে প্রবীণ মাওলানাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,থানায় মামলা জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগকে স্বাগত জানিয়ে লন্ডনে পতাকা উত্তোলন কর্মসূচি জকিগঞ্জ থানার ওসির সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা কানাইঘাটের দুর্গম দনা এলাকায় বালাউট ছাহেব বাড়ির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ রোগী জকিগঞ্জে ১০ দিনে সুরমা-কুশিয়ারায় তিন ভাঙন আটগ্রামে ডাইক বিলীন, গদাধরে সড়ক ধস, ভাখরশালে ভূখণ্ড হারানোর শঙ্কা সংসদে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার দাবি, জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের ভালোবাসায় সিক্ত মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে কুরআনের সুরে মুখর তিন উপজেলা, ১৯ প্রতিষ্ঠানের হাফেজদের মিলনমেলা বদলি হচ্ছেন না জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দ জকিগঞ্জের নতুন ইউএনও তারেক হাসানের পদায়ন বাতিল

ভারত থেকে কানাইঘাট হয়ে জকিগঞ্জ আসছে মাদক!

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩

ভারত থেকে সীমান্ত দিয়ে কানাইঘাটে আসে মাদকের চালান। এরপর নদীপথে মদের চালান চলে আসে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে।
সেখান থেকে ছড়িয়ে পড়ে পুরো সিলেটে। কানাইঘাটের ভারতীয় মদের চালানসহ আটক যুবক করিম উদ্দিনের কাছ থেকে এমন তথ্য জানতে পেরেছে পুলিশ।
এর আগে শুক্রবার (১২ মে) বিকেলে ১৯২ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ তাকে আটক করে কানাইঘাট থানা পুলিশ।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার (পরিদর্শক) শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করে বলেন, কানাইঘাট থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের দর্পনগর পূর্ব এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালায়।
এ সময় তিনটি বস্তায় ১৯২ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ জব্দ করে ওই দল। এ সময় কানাইঘাট উপজেলার নারাইনপুর গ্রামের মৃত শামীম আহমদের ছেলে মাদক কারবারি করিম উদ্দিনকে (২৪) আটক করা হয়। পরে মদের চালান বহনকারী অটোরিকশাটিও জব্দ করা হয়।
অভিযানিক দলের বরাত দিয়ে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক বলেন, অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালানোর সময় একজনকে আটক করা হয়। এছাড়া পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি জানান, আটক করিম পেশাদার মাদক কারবারি। তার দেওয়া তথ্যমতে, ভারতীয় সীমান্ত এলাকা থেকে তারা মদের চালান কানাইঘাটে নারাইনপুর আসে। এরপর সুরমা নদী পার হয়ে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে নিয়ে যাচ্ছিল। এর আগেই পুলিশ তাদের আটক করে। এর আগেও তারা এই রুটে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। আটক করিম ও পলাতকদের নামে মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট