1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী

ভারত থেকে কানাইঘাট হয়ে জকিগঞ্জ আসছে মাদক!

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩

ভারত থেকে সীমান্ত দিয়ে কানাইঘাটে আসে মাদকের চালান। এরপর নদীপথে মদের চালান চলে আসে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে।
সেখান থেকে ছড়িয়ে পড়ে পুরো সিলেটে। কানাইঘাটের ভারতীয় মদের চালানসহ আটক যুবক করিম উদ্দিনের কাছ থেকে এমন তথ্য জানতে পেরেছে পুলিশ।
এর আগে শুক্রবার (১২ মে) বিকেলে ১৯২ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ তাকে আটক করে কানাইঘাট থানা পুলিশ।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার (পরিদর্শক) শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করে বলেন, কানাইঘাট থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের দর্পনগর পূর্ব এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালায়।
এ সময় তিনটি বস্তায় ১৯২ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ জব্দ করে ওই দল। এ সময় কানাইঘাট উপজেলার নারাইনপুর গ্রামের মৃত শামীম আহমদের ছেলে মাদক কারবারি করিম উদ্দিনকে (২৪) আটক করা হয়। পরে মদের চালান বহনকারী অটোরিকশাটিও জব্দ করা হয়।
অভিযানিক দলের বরাত দিয়ে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক বলেন, অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালানোর সময় একজনকে আটক করা হয়। এছাড়া পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি জানান, আটক করিম পেশাদার মাদক কারবারি। তার দেওয়া তথ্যমতে, ভারতীয় সীমান্ত এলাকা থেকে তারা মদের চালান কানাইঘাটে নারাইনপুর আসে। এরপর সুরমা নদী পার হয়ে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে নিয়ে যাচ্ছিল। এর আগেই পুলিশ তাদের আটক করে। এর আগেও তারা এই রুটে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। আটক করিম ও পলাতকদের নামে মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট