1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান

জকিগঞ্জে মোটর সাইকেল দূর্ঘটনায় চিকিৎসাধীন মিলন আর নেই

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

জকিগঞ্জে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যুর পর এবার গুরুতর আহত কলেজ ছাত্র মিলন আহমদ (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার শেখ হাসিনা বার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে।
সে জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের সোবহান আলীর ছেলে এবং জকিগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
গত শুক্রবার (ঈদের পরের দিন) তিন বন্ধু আদিল হোসাইন, জাকারিয়া আহমদ ও মিলন আহমদ একসঙ্গে মোটরসাইকেল নিয়ে ঈদ পরবর্তী বেড়াতে কানাইঘাটে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৭ ঘটিকার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় বিপরীতমুখী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত হয় তিন বন্ধু আদিল হোসাইন (২১), জাকারিয়া আহমদ (২০) ও মিলন আহমদ (১৮) এবং অপর মোটরসাইকেলের আরোহী বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের মিনারাই গ্রামের রাজু আহমদের ছেলে বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রেদওয়ান আহমদ ফুয়াদ (১৮)।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদিল হোসাইন ও জাকারিয়া আহমদকে মৃত ঘোষণা করেন। মিলন আহমদকে ও রেদওয়ান আহমদ ফুয়াদকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় রেদওয়ান আহমদ ফুয়াদ মারা যায়। সর্বশেষ রোববার সন্ধ্যা রাতে মিলন আহমদও মারা গেলো। এ নিয়ে ওই মোটরসাইকেল দুর্ঘটনায় চার তরুণ মর্মান্তিকভাবে প্রাণ হারালেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে মিলনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট