1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী

জকিগঞ্জ মোটর সাইকেল দূর্ঘটনায় ৩ জন নিহত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

জকিগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) রাতে ঘটনাটি সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী ব্রিকফিল্ড এলাকায় ঘটেছে।
নিহতরা হলেন, উপজেলার বারঠাকুরী ইউপির বারঠাকুরী গ্রামের ছাদ উদ্দিনের ছেলে ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী রেদোওয়ান আহমদ (২৬), একই গ্রামের মৃত আব্দুশ শুক্কুরের ছেলে দেলোয়ার হোসেন (২৫), একই গ্রামের মঞ্জুর আহমদ (৩৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে মোটরসাইকেল ড্রাইভিং করে বাড়ি ফেরার পথে রেদোওয়ান, মঞ্জুর ও দেলোয়ার হোসেন বারঠাকুরী ব্রিকফিল্ডের কাছে পৌঁছার পর সড়কে বন্ধ করে রাখা মাটি বহনের অবৈধ ট্রলারের সঙ্গে তাদের মোটর সাইকেলের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই রেদোয়ান আহমদ ও মনজুর আহমদ মারা যান। গুরুতর আহতবস্থায় দেলোয়ার হোসেনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জাবেদ মাসুদ জানান, দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাটি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
এদিকে, রাতের বেলায় জকিগঞ্জ-সিলেট সড়কের ওপর  ট্রাক, ট্রাক্টর, ট্রলার, বাসগাড়িসহ ছোট বড় যানবাহন বন্ধ করে রাখায় প্রায় সময়ই ভয়াবহ দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার রাতের দুর্ঘটনায় একই গ্রামের তিনজনের মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে পুরো উপজেলা জুড়ে।
এর আগে গত ১২ এপ্রিল জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খলাছড়া ইউপির মাদারখাল গ্রামের তিন বন্ধু ও বিয়ানীবাজার উপজেলার একজনসহ মোট ৪ জন মারা যান। ৪ জনের মৃত্যুর শোক কেটে ওঠার আগে আবারও সড়কে তিনজনের মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট