1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক শিশু’র মৃত্যু

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

জকিগঞ্জে টমটমের ধাক্কায় এক শিশু’র মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত শিশু ইউসুফ খাঁন (৬) উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের জুবায়ের আহমদ খাঁনের ছেলে। ঘটনাটি রোববার (১৯ জানুয়ারী) দুপুরের দিকে উপজেলার বাবুর বাজারে ঘটে।

স্থানীয়রা জানান, ইউসুফ খাঁন স্থানীয় বাবুর বাজারের একটি কিন্ডারগার্ডেনের শিশু শ্রেণির ছাত্র। সকাল সাড়ে ৯ টার দিকে মায়ের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তা ক্রসিং করার সময় একটা টমটম গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে সে আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার মা সাফওয়ানা ফেরদৌস। কিন্তু জখম গুরুতর না হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। পরে দুপুরের দিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে আবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনাকে নিছক দুর্ঘটনা উল্লেখ করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেন শিশুটির মা সাফওয়ানা ফেরদৌস। পরে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, নিহত শিশুর মায়ের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট