1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ জকিগঞ্জে ইউনূস আলী রচিত সফল মানুষের গল্প দ্বিতীয় খণ্ডের প্রকাশনা উৎসব জমকালো আয়োজনে সম্পন্ন জকিগঞ্জে বিজিবির আলোর পথে কর্মসূচি অনুষ্ঠিত জকিগঞ্জে ইউএনওর একাধিক প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতলেন মেধাবী শিক্ষার্থী আরিফ জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত জকিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন জকিগঞ্জে হাজারো মানুষের উপস্থিতিতে মাওলানা আব্দুস সবুর (বিদেশী হুজুর)-এর দাফন সম্পন্ন জকিগঞ্জে পাওয়া যাচ্ছে ফ্রি আইনি সেবা:গ্রহণ করবেন যেভাবে সিলেট জেলার ‘এসিল্যান্ড অফ দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন জকিগঞ্জের প্রনয় বিশ্বাস কলেজ ক্যম্পাসে টিকটক ভিডিও ধারণ:বহিষ্কার আদেশ জারি করলো জকিগঞ্জ সরকারি কলেজ

জকিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান: অলৌকিকভাবে বেচে গেলেন চালক!

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেটের জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই একটি কাভার্ড ভ্যান উল্টে ভয়াবহ দূর্ঘটনার শিকার হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৭ ঘটিকার সময় সিলেট-জকিগঞ্জ সড়কের গঙ্গাজল বাজারের পাঁশে এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় কাভার্ড ভ্যান চালক নজরুল ইসলাম (৪০) একটি বিশাল আকৃতির গাছের সাথে চাঁপা পড়ে প্রায় দুই ঘন্টা আটকা ছিলেন। পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের দুই ঘন্টার প্রচেষ্টায় চালককে জীবিত উদ্ধার করা হয়। ভয়ংকর এই দূর্ঘটনা থেকে অলৌকিকভাবে চালক বেঁচে গেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জকিগঞ্জ সংবাদকে জানিয়েছেন।
জানা যায়, চালক নজরুল ইসলাম নওগাঁ জেলার পোরশা উপজেলার বাসিন্দা। তিনি শাহ সিমেন্ট কোম্পানির একজন গাড়ি চালক। ঢাকা মুন্সীগঞ্জ থেকে সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান নিয়ে সিলেটের জকিগঞ্জ আসার পথে এ দূর্ঘটনার শিকার হন।
গঙ্গাজল ডাকঘরের দায়িত্বে থাকা মোঃ নুর উদ্দিন জানান, দূর্ঘটনার পর গাছের সাথে চাঁপা পড়া চালককে উদ্ধারে দুই ঘন্টা প্রচেষ্টা চালায় এলাকাবাসীসহ ফায়ার সার্ভিস কর্মীরা। পরে তাকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ায় হয়।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস.এম.আব্দুল আহাদ বলেন, চালক নজরুল ইসলাম কোমরে মারাত্মক আঘাত পেয়েছেন। তাছাড়াও কানসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট