1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দারুননাজাত কামিল মাদরাসা থেকে জিপিএ-৫ অর্জন জকিগঞ্জের মুঈয উদ্দিনের দ্বীনি মহাসম্মেলন সফল করতে সিলেটে একত্রিত হলেন মুনশীবাজার মাদরাসার ফুযালা ও শুভাকাঙ্ক্ষীরা দীর্ঘ শিক্ষকতা জীবনের স্বীকৃতি, ইছামতি মাদরাসায় তিন গুণী শিক্ষক সংবর্ধিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেন জকিগঞ্জ অনলাইন টিভির সম্পাদক আহমদ সাঈদ জকিগঞ্জের সৌদি প্রবাসী ব্যবসায়ীর হোয়াটসঅ্যাপ হ্যাক! জকিগঞ্জে ২৩ ডিসেম্বর বেগম মস্তুফা ইলিয়াছ হিফজুল কুরআন মেধাবৃত্তি পরীক্ষা, চলছে ব্যাপক প্রস্তুতি জকিগঞ্জের উত্তরকুলে ডাকাতির ঘটনায় পুলিশের পৃথক অভিযানে শীর্ষ তিন ডাকাত গ্রেপ্তার জকিগঞ্জে জাতীয় ইমাম সমিতির বারঠাকুরী ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন, ২৩ সদস্যের কমিটি ঘোষণা জকিগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু. গ্রেপ্তার ছেলে জকিগঞ্জে গৃহহীন ব্যক্তির ঘর নির্মাণে ২ লাখ টাকা দিল ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্ট

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চার সন্তানের জননী নিহত

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

সিলেট-জকিগঞ্জ সড়কের শাহবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় চার সন্তানের জননী নিহত হয়েছেন। শনিবার (১৫ জুন) সকাল ৮টার দিকে জকিগঞ্জ উপজেলার শাহবাগ বাসস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসনা বেগম (৫০) জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের কচুয়া গ্রামের রকিব আলীর স্ত্রী ও একই উপজেলার কাজলসার ইউনিয়নের গোটারগ্রামের শামসুল হকের মেয়ে।
নিহতের আত্মীয় খাদেজা বেগম জানান, চার মেয়ে সন্তানের জননী নিহত হোসনা বেগমের স্বামী অসুস্থ থাকায় তিনি বাড়ি পার্শ্ববর্তী শাহবাগ বাসষ্টেশন থেকে মাছ কিনতে গিয়েছিলেন। বাড়িতে ফেরার পথে সড়ক পারাপারের সময় একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে তাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, নিহতের পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে তাকে বিনা ময়নাতদন্তের দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে অভিযুক্ত সিএনজি অটোরিকশা পুলিশের জিম্মায় রয়েছে। নিহতের পরিবার মামলা দিলে পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট