1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ডাকাতি

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৮/১০ লক্ষ টাকার মালামাল ডাকাতি হয়।
শনিবার (২৮ জুন) ভোর রাতে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউপি’র আমলশীদ গ্রামের গোবিন্দ পালের বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল দেশি অস্ত্র নিয়ে ওই বাড়িতে ঢুকে বাড়ীর লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। ডাকাতদল বসতঘরের জিনিসপত্র তছনছ করে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ৮/১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ঘরের বাহিরেও ডাকাত দলের উপস্থিতিও টের পান বাড়ীর লোকজন। এমন লোমহর্ষক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবী জানান এলাকাবাসী।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, ঘটনার সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম স্যারসহ জকিগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশের উর্ধতন কর্মর্কতাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট