1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হালাল উপার্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জকিগঞ্জে নতুন ব্যবসায়িক সংগঠন সর্বস্তরের মানুষকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত করতে হবে: এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট জকিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ জকিগঞ্জে ইউনূস আলী রচিত সফল মানুষের গল্প দ্বিতীয় খণ্ডের প্রকাশনা উৎসব জমকালো আয়োজনে সম্পন্ন জকিগঞ্জে বিজিবির আলোর পথে কর্মসূচি অনুষ্ঠিত জকিগঞ্জে ইউএনওর একাধিক প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতলেন মেধাবী শিক্ষার্থী আরিফ জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত জকিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন

জকিগঞ্জ সহ সারাদেশে শুক্রবার ভোর থেকে ইন্টারনেট সেবা বন্ধ !

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল সহ
সারা দেশে শুক্রবার ভোর থেকে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা বন্ধ পাওয়া যাচ্ছে। জকিগঞ্জ উপজেলা সহ দেশের বিভিন্ন জেলার মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীরা এ অভিযোগ জানিয়েছেন। মোবাইল নেটওয়ার্কের সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সূত্র জানিয়েছে, আজ শুক্রবার ভোর পাঁচটা থেকে মুঠোফোনে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ রয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে দেশের সব মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
দেশের কয়েকটি জেলায় বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মধ্যরাত থেকে মুঠোফোনের গ্রাহকেরা দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। অপারেটর সূত্রগুলোও জানিয়েছে, ছয়টি জেলায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।
অপারেটর সূত্র আরও জানায়, গত বুধবার প্রথমে কুমিল্লায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। এরপর আরও পাঁচটি জেলায় ধাপে ধাপে ইন্টারনেট বন্ধ করা হয়।
গ্রাহকরা জানিয়েছেন, তারা মুঠোফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।
এ বিষয়ে বিস্তারিত জানতে দুটি অপারেটরের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তারা এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।
মোবাইল সিমের একাধিক ডাটা ব্যবহারকারী জানান, সকাল থেকে মোবাইল সিমের ডাটা চালু করার পর তারা কোনো সংযোগ পাচ্ছেন না। এতে জরুরি কাজে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না তারা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট