1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জকিগঞ্জে কুশিয়ারা নদীতে গোসলে গিয়ে যুবক নিখোঁজ

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

জকিগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে সুনাম উদ্দিন (৩৪) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিরশ্রী ইউনিয়নের জামডহর গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ সুনাম উদ্দিন বীর মুক্তিযোদ্ধা মৃত ছকিন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সুনাম প্রতিদিনের মতো বাড়ির পাশে কুশিয়ারা নদীতে গোসল করতে যান। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা।
নিখোঁজ সুনামের বড় ভাই আজাদ উদ্দিন জানান, জুমার নামাজের পর থেকে আমরা চারপাশে খুঁজতে শুরু করি। কিন্তু রাত গভীর হয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি। পরদিন শনিবার রাত পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘আমাদের কাছে এখনো কোন আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। তবে আমরা জেনেছি যে নিখোঁজ যুবক বিবাহিত এবং তিন সন্তানের জনক। তিনি মৃগী রোগে ভুগছিলেন। শনিবার দুপুর পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট