1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে পুলিশের অভিযানে তিন আসামি গ্রেফতার জকিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ জকিগঞ্জে এসএসসি ফলাফলে বৈচিত্র্য, সর্বোচ্চ পাসের হার ৮১.০৮%, সর্বনিম্ন ৩৮.৬৪% এসএসসির ফল প্রকাশ আজ, জকিগঞ্জে ২৩ শতাধিক শিক্ষার্থীর অপেক্ষা জকিগঞ্জে বিদ্যুৎ আসা-যাওয়ার নেপথ্যে কী, জানালেন ডিজিএম জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার-২ স্পেনে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জকিগঞ্জের জুয়েল হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত জকিগঞ্জে সীমান্ত ভাঙন পরিদর্শনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক জকিগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে আন্তঃকলেজ বিতর্ক অনুষ্ঠিত

জকিগঞ্জে প্রবাসী ঐক্য ফোরাম, চৌধুরী বাজার-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইউনুছ আলী
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের কামালপুর, জামুরাইল, কড়ইমুড়া ও পশ্চিম গোটারগ্রাম এলাকার প্রবাসীদের সংগঠন প্রবাসী ঐক্য ফোরাম, চৌধুরী বাজার-এর দ্বিতীয় বর্ষপুর্তি ও তৃতীয়বর্ষে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চৌধুরী বাজারস্থ ফোরামের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রবাসী ঐক্য ফোরাম, চৌধুরী বাজার-এর সভাপতি রশীদ আহমদ হানিফের সভাপতিত্বে ও সাংবাদিক রহমত আলী হেলালী”র পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সালমান আহমদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আম্বিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ স্বপন, নয়াবাজার হাফিজিয়া মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক হাফিজ ফারুক আহমদ ও এলাকার প্রবীণ মুরব্বী আব্দুস সামাদ (ছমই মিয়া)।
বক্তব্য রাখেন ফোরামের প্রতিষ্ঠাকালীন আহবায়ক সাব্বির আহমদ, কোষাধ্যক্ষ হাফিজ রফিক আহমদ, ফোরামের দেশের প্রকল্প পরিচালক হাফিজ ফারুক আহমদ ও প্রবাসী জাকির হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসী ঐক্য ফোরাম, চৌধুরী বাজার-এর বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের কথা তুলে ধরে সকল প্রবাসীদের জন্য দোয়া কামনা করেন।
আলোচনা সভা শেষে এলাকার মুরদেগানদের রুহের মাগফিরাত কামনায় পবিত্র কুরআন খতম ও দোয়া এবং শিরনী বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট