1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জ-শেওলা সড়ক সংস্কারের দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

জকিগঞ্জ-শেওলা জিরো পয়েন্ট সড়ক সংস্কারের অভাবে বেশ কয়েক বছর থেকে খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের এমন বেহাল অবস্থার ফলে গত বছর জুড়ে সভা, সমাবেশ ও মানববন্ধন করেছে জকিগঞ্জবাসী। এবার ভুক্তভোগী এলাকাবাসী ফুসে উঠেছে। সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়ে এবার এলাকায় গণ সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় জকিগঞ্জ উপজেলার মাসুম বাজারে শেওলা-জকিগঞ্জ রাস্তা সংস্কার বাস্তবায়ন পরিষদের উদ্যাগে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাসুম বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী নজমুল ইসলাম চৌধুরী (মজু)’র সভাপতিত্বে ও সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল মামুন কয়সর-এর পরিচালনায় সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের প্রধান উদ্যোক্তা প্রবাসী জাহেদ আহমদ ফারহান।
বক্তব্য রাখেন-জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, বীরশ্রীর কৃতি সন্তান রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী নুরুজ্জামান জামান, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রুকবানী চৌধুরী জাবেদ, বীরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল, সালিশী ব্যক্তিত্ব হারুনুর রশীদ, সাবেক মেম্বার আব্দুল আহাদ, সৌদি আরব প্রবাসী ফারুক আহমদ, সমাজসেবী ও সংগঠক মাওলানা রুহুল আমীন, বদরুল ইসলাম, মাওলানা আব্দুল গনী, মাওলানা মুস্তাক আহমেদ, ফুরকান আহমেদ, হোসাইন আহমেদ, নেজাম ওয়াজেদ, মঈন উদ্দিন, মাওলানা সালেহ আহমেদ ও জকিগঞ্জ সিএনজি শাখা ৭০৭ এর প্রতিষ্ঠাতা সেক্রেটারি মাহমুদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন বাস্তবায়ন পরিষদের সদস্য ও টমটম মাছুম বাজার শাখার সভাপতি সাবলু আহমদ, সদস্য আমজাদ হোসেন, আলী আহমদ, সাইদুল ইসলাম, আব্দুর রব রবু, দেলওয়ার হোসেন, রাশেদ আহমদ, মো: দেলওয়ার হোসেন (পাশা) ও সেবুল আহমদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন-দীর্ঘদিন ধরে জকিগঞ্জ-শেওলা সড়কের বেহাল অবস্থায় এলাকাবাসী সীমাহীন দুর্ভোগে রয়েছেন। চলাচলের অনুপযোগী সড়কের কারণে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। শিক্ষার্থীরা পড়েছে চরম দুর্ভোগে। এই সড়কটি শুধুমাত্র জকিগঞ্জের নয়, এটি একটি আন্তর্জাতিক বন্দর সংযুক্ত সড়ক বলেও দাবি করেন বক্তারা। দ্রুত সময়ের মধ্যে জকিগঞ্জ-শেওলা সড়ক সংস্কার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট