1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে পুলিশের অভিযানে তিন আসামি গ্রেফতার জকিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ জকিগঞ্জে এসএসসি ফলাফলে বৈচিত্র্য, সর্বোচ্চ পাসের হার ৮১.০৮%, সর্বনিম্ন ৩৮.৬৪% এসএসসির ফল প্রকাশ আজ, জকিগঞ্জে ২৩ শতাধিক শিক্ষার্থীর অপেক্ষা জকিগঞ্জে বিদ্যুৎ আসা-যাওয়ার নেপথ্যে কী, জানালেন ডিজিএম জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার-২ স্পেনে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জকিগঞ্জের জুয়েল হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত জকিগঞ্জে সীমান্ত ভাঙন পরিদর্শনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক জকিগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে আন্তঃকলেজ বিতর্ক অনুষ্ঠিত

জকিগঞ্জের ৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আবু জাফর মোহাম্মদ রায়হান নির্বাচিত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

সারাদেশের ন্যায় পঞ্চম ধাঁপে গত ৫ই জানুয়ারী বুধবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আবু জাফর মোহাম্মদ রায়হান। বাংলাদেশ আওয়ামী মনোনীত এই প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৫শ ৯৪টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম চেয়ারম্যান প্রার্থী জকিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল আনারস প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করে ভোট পেয়েছেন ৪ হাজার ১শ ৯৭টি ভোট। এছাড়া এই ইউনিয়নে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ মাহতাব হোসেন চৌধুরী পেয়েছেন ২ হাজার ৬শ ৫টি ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ শিহাব উদ্দিন পেয়েছেন ১ হাজার ৭শ ৫৬টি ভোট ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রশিদ আহমদ ঘোড়া প্রতীকে পেয়েছেন মাত্র ৮১টি ভোট।
উল্লেখ্য যে, জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৭শ ২৮টি। এবারের নির্বাচনে মোট কাস্টিং ভোট ছিল ১৪ হাজার ৬শ ৮২টি। তন্মধ্যে মোট বৈধ ভোট ১৪ হাজার ২শ ৩৩টি ও মোট অবৈধ (বাতিলকৃত) ভোট ৪শ ৪৯টি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট