1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে আন্তঃকলেজ বিতর্ক অনুষ্ঠিত জকিগঞ্জে বালাউট ছাহেব বাড়ীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু সেবা ক্যাম্প জকিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ রেলপথে যুক্ত হবে জকিগঞ্জ-কানাইঘাট, শুরু হচ্ছে সম্ভাব্যতা সমীক্ষা সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার কি আত্মগোপনে? ভাইরাল ছবি ঘিরে আলোচনা! ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান

জকিগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে আন্তঃকলেজ বিতর্ক অনুষ্ঠিত

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগষ্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “পারিবারিক সচেতনতাই পারে নারী ও শিশুর প্রতি সহিংসতা কমাতে” বিষয়ের উপর জকিগঞ্জ সরকারি কলেজ ও বারহাল ডিগ্রি কলেজের মধ্যে এই বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া দুই দলের তথ্যসমৃদ্ধ যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনা উপস্থিত দর্শক এবং বিচারকদের প্রশংসা অর্জন করে।

প্রতিযোগিতায় বিপক্ষ দল হিসেবে অংশ নেওয়া বারহাল ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে জকিগঞ্জ সরকারি কলেজ রানার্সআপ হয়। একই সঙ্গে বারহাল ডিগ্রি কলেজের প্রতিযোগী খাদিজা আক্তার সেরা বক্তা নির্বাচিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ। তিনি বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে পারিবারিক সচেতনতার পাশাপাশি সামাজিক সম্পৃক্ততা এবং আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমে তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

উপজেলা প্রশাসন জকিগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, অভিভাবক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক সমস্যা মোকাবিলায় দায়িত্ববোধ গড়ে তুলতেই এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের হাতে ট্রফি, সনদপত্র এবং পুরস্কার তুলে দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট