1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে পুলিশের অভিযানে তিন আসামি গ্রেফতার জকিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ জকিগঞ্জে এসএসসি ফলাফলে বৈচিত্র্য, সর্বোচ্চ পাসের হার ৮১.০৮%, সর্বনিম্ন ৩৮.৬৪% এসএসসির ফল প্রকাশ আজ, জকিগঞ্জে ২৩ শতাধিক শিক্ষার্থীর অপেক্ষা জকিগঞ্জে বিদ্যুৎ আসা-যাওয়ার নেপথ্যে কী, জানালেন ডিজিএম জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার-২ স্পেনে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জকিগঞ্জের জুয়েল হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত জকিগঞ্জে সীমান্ত ভাঙন পরিদর্শনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক জকিগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে আন্তঃকলেজ বিতর্ক অনুষ্ঠিত

জকিগঞ্জে পুলিশের অভিযানে তিন আসামি গ্রেফতার

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সিলেটের জকিগঞ্জে পুলিশের পৃথক অভিযানে দস্যুতা মামলার পলাতক আসামি, ডাকাতির প্রস্তুতিকালে পুলিশকে আক্রমণের মামলার এজাহারনামীয় আসামি ও মাদক মামলার আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশনায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বিকেল ৫টা ৫ মিনিটের দিকে ওয়াসার এলাকা থেকে এসআই (নিরস্ত্র) শৈলেশ চন্দ্র দাস, এএসআই (নিরস্ত্র) এরশাদ মিয়াসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বাবুল আহমদ ওরফে বাবলু (২৮) নামে এক আসামিকে গ্রেফতার করে। তিনি উপজেলার পূর্ব খলাদাপনিয়া গ্রামের মতিউর রহমান ওরফে মকতি মিয়ার ছেলে।

পুলিশের তথ্যমতে, বাবুল আহমদ জকিগঞ্জ থানার এফআইআর নং-০২, তারিখ ৬ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৩৯৪ ধারার মামলার পলাতক আসামি। এছাড়া ডাকাতির প্রস্তুতিকালে পুলিশকে আক্রমণের ঘটনায় এসআই মোর্শেদকে আক্রান্ত করার মামলারও তিনি এজাহারনামীয় আসামি।

অপর একটি অভিযানে মাদক মামলার আসামি মো. সাবু মিয়া তালুকদার ওরফে কালা মিয়া (৩৯)কে গ্রেফতার করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার ৩ নম্বর কাজলসার ইউনিয়নের হাড়িকান্দি গ্রামের তেরাই মিয়ার ছেলে।

একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় দেলোয়ার হোসেন (৩৮) নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। তিনি ২ নম্বর বিরশ্রী ইউনিয়নের উত্তর বিপক গ্রামের আব্দুল লতিফের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত তিন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট জেলা পুলিশ জানায়, জেলার অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অপরাধীদের শনাক্ত ও গ্রেফতার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট