1. admin@zakiganjsangbad.com : admin :
  2. w2s_abeca24ae760@shellcode.lol : w2s_abeca24ae760 :
  3. wp2_df46ec@wp2shell.invalid : wp2_df46ec :
  4. wpenginebot@wpengine.com : wpenginebot :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান উন্নয়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে—শাম্মী আক্তার এমপি

ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

সিলেটকে একটি ঐক্যবদ্ধ, উন্নত, মানবিক ও মর্যাদাপূর্ণ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট শিল্পপতি ও মানবসেবক ফাহিম আল চৌধুরী।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, সিলেট জাগছে এবং অন্যায় কাঁপছে। গুজব দ্রুত ছড়ালেও সত্য ধীরে এগোয়, তবে সত্যের পথই সবচেয়ে দীর্ঘস্থায়ী। কথার চেয়ে কাজের মাধ্যমেই মানুষের বিশ্বাস অর্জন করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

ফাহিম আল চৌধুরী বলেন, তার পরবর্তী অধ্যায় হবে সিলেটের মানুষের জন্য, সিলেটের স্বার্থের জন্য এবং সিলেটের ভবিষ্যতের জন্য। তিনি জানান, একটি ঐক্যবদ্ধ, উন্নত, মানবিক ও মর্যাদাপূর্ণ সিলেট গড়াই হবে তার একমাত্র লক্ষ্য।

তিনি আরও বলেন, আগামী দিনে কথায় নয়, কাজের মাধ্যমেই সব প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং সেই পরিবর্তনের সাক্ষী থাকবেন সিলেটের মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই বার্তায় তিনি আরও উল্লেখ করেন, গোপন রাজনৈতিক এজেন্ডা, অপপ্রচার কিংবা পর্দার আড়ালের কোনো অপচেষ্টা সফল হবে না। তিনি পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন বলেও দাবি করেন।

বার্তার শেষাংশে ফাহিম আল চৌধুরী বলেন, প্রয়োজনে জীবনও সিলেটের মানুষের জন্য উৎসর্গ করবেন। অন্যায়ের কাছে নয়, সত্যের পক্ষেই তিনি মাথা নত করবেন এবং ভয় নয়, সত্যের মাধ্যমেই সব অপপ্রচারের জবাব দেওয়ার অঙ্গীকার করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট