1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস

বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সিলেট-৫ জকিগঞ্জ কানাইঘাট আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান তিন সপ্তাহের সফরে সৌদি আরব ও যুক্তরাজ্যে যাচ্ছেন। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটে তিনি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরের শুরুতে তিনি পবিত্র উমরাহ পালন করবেন এবং এরপর তিনি যুক্তরাজ্যে অবস্থান করবেন।

লন্ডনে অবস্থানকালে জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ও খেলাফত মজলিসের উদ্যোগে তাঁকে পৃথকভাবে সংবর্ধনা দেওয়া হবে। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।

তিন সপ্তাহের সফর শেষে তিনি দেশে ফিরে পুনরায় তাঁর নির্বাচনী এলাকা ও সংসদীয় কার্যক্রমে অংশ নেবেন। সফর উপলক্ষে তিনি দেশবাসী ও নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট