1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধ দমনে তৎপর জকিগঞ্জ থানা, অভিযানে গ্রেফতার ১৫ জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায়

জকিগঞ্জের নবনির্বাচিত ৭ ইউনিয়ন চেয়ারম্যান শপথ গ্রহণ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

সিলেটের জকিগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ ঘটিকায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান সিলেট জেলার জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার ও কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার সুমন্ত ব্যানার্জি প্রমুখ।
শপথ গ্রহণকারী নবনির্বাচিত চেয়ারম্যানগণ হলেন- ১নং বারহাল ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, ২নং বীরশ্রী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, ৪নং খলাছড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল হক, ৫নং জকিগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান আফতাব আহমদ, ৭নং বারঠাকুরী ইউনিয়ন চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, ৮নং কসকনকপুর ইউনিয়ন চেয়ারম্যান আলতাফ হোসেন লস্কর ও ৯নং মানিকপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান।
একই সাথে কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলার ১টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।
শপথ বাক্য পাঠ শেষে জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট