1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
থানার পাশেই জকিগঞ্জ সংবাদ কার্যালয়ে চুরি, আতঙ্কে এলাকাবাসী জকিগঞ্জে ১৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জকিগঞ্জের নতুন ইউএনও হিসাবে যোগ দিচ্ছেন সুজিত কুমার চন্দ অপরাধ দমনে তৎপর জকিগঞ্জ থানা, অভিযানে গ্রেফতার ১৫ জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল

জকিগঞ্জী চাচার খোলা চিঠি-

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

মাননীয়
প্রধান উপদেষ্টা ইউনুস চাচা,
আসসালামু আলাইকুম
চিঠির পয়লা সিলট’র শেষ সীমার জকিগঞ্জ উপজেলার গাউ-গেরামর লাখ লাখ হতভাগা, আউয়া-জাউয়া অবহেলিত জনগণর পক্ষ থাকি আমি বেহায়া, বেইজ্জত, জনম দুঃখী, কপাল পুড়া, আদুম-ছুদুম জকিগঞ্জী চাচার সালাম ও শুভেচ্ছা নিবায়।
পরসমাচার চাচা,
একান কথা না কইয়া পারিয়ার না। আপনে জানরানা হয়তো, আমরা জকিগঞ্জ সিলেট জেলার ভিতরে একটা উপজেলা অইলেও সিলেট শহর থাকি জকিগঞ্জ প্রায় একশো কিলোমিটার দূরে। এরলাগি জেলা শহর থাকি এই উপজেলায় যাওয়া আসা অনেক কষ্টের এবং সময়ের ব্যাপার। এরলাগি আমরার জকিগঞ্জর মানুষ কত সভা-সমাবেশ আর মানববন্ধন করিয়া সিলেট-জকিগঞ্জ রোডে বিআরটিসি’র বাস নামাইছে।
এখন যে চাচা,
এই বিআরটিসি বাস নামানির পর থাকি মালিকানাধীন বাসের চালক ও মালিক অখলে কত ধরণের ঝামেলা করছেন। আমরা তা শক্তভাবে মোকাবেলা করছি। কিন্তু দুঃখের কথা অইলো, আমরারে এমন কয়টা বিআরটিসি’র বাস দেওয়া অইলো যে বাস রাস্তায় রাস্তায় নষ্ট অইযায় আবার কোন সময় তেল শেষ অইযায়!
ও চাচা,
ইতা দেখলে মাঝে মাঝে না কান্দিয়া হাসি আমরা। এত আন্দোলন সংগ্রাম করিয়া যে বিআরটিসি বাস পাইলাম সেই বাসে আমরা জকিগঞ্জের মানুষরে আশুদ্ধা করি দিলাইছে। অদ্য কয়েকদিন থাকি মেঘ বৃষ্টি দেওয়ায় বুঝলাম আরো মজার ঘটনা, যে বিআরটিসির বাস আমরার সিলেট-জকিগঞ্জ সড়কে দিছেন এই বাসের ভিতরে বৃষ্টি পড়ে। যাত্রী এখন গাড়ির ভিতরে ছাত্তি টাঙাইয়া যাওয়া আসা করতে ওর।
চাচা রেবা,
আমরা ইতা শরমর কথা কারে কইতাম? কে আমরার ইতা দুঃখ দুর্দশা দেখতো? কে ইতা সমাধান করতো? আমরা এখন কোন এমপি, চেয়ারম্যান বা অভিভাবক পাইয়ার না। দয়া করি বিষয়টা আপনি দেখবা নি। নাইলে এই অঞ্চলর মানুষর কষ্টর শেষ অইতো নায় রেবা।
পরিশেষে চাচা,
আপনারে কইতাম চাইয়ার, আমরা জানি এই চিঠিটা আপনার সামনে যাইতো নায়। যদি কোন মাধ্যমে এই চিঠি তোমার কাছে যায় আর কেউ বিষয়টা বুঝাইয়া খয়, তাইলে আপনে আপনার দয়ার নজর দিয়া আমরার জকিগঞ্জবাসীর এই কষ্ট অনুমান করিয়া ভালা ভালা কয়টা বিআরটিসি’র বাস দিয়া দাবী পূরণ করবায়।

ইতি
আপনার আদুম-ছুদুম
জকিগঞ্জী চাচা

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট