1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা

জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের একটি ভবনে আগুন: ১৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

সিলেটের জকিগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে একটি ব্যবসায়ীক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন ধরনের মালামালসহ বিল্ডিং পুড়ে প্রায় ১৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২১ জানুয়ারী) দিবাগত আনুমানিক ১০ ঘটিকায় জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের পূর্ব পাঁশে অবস্থিত আযকার সেন্টারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে ভবনটিতে আগুন লাগে। তাৎক্ষণিক স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নেভানোর জন্য কাজ শুরু করেন। আগুন নেভাতে গিয়ে সিলেট জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন খাঁন সহ অনেকেই আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পরে খবর পেয়ে জকিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন ঘটনাস্থলে এসে রাত সাড়ে ১১ টায় আগুন নেভায়। আগুনে আযকার সেন্টারে থাকা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আযকার সেন্টারের পরিচালক মাওলানা আব্দুল মান্নান জকিগঞ্জ সংবাদকে জানান, আযকার সেন্টারের নীচ তলার একটি ব্যটারীর দোকান থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আযকার ভবনে থাকা বিভিন্ন দোকানের মালামাল পুড়ে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি বিল্ডিংয়ের আরোও ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। এতে সর্বমোট ১৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক ধারণা পাওয়া গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট