1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মানুষ মানুষের জন্য তাঁর জ্বলন্ত উদাহরণ ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশন— মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান

জকিগঞ্জের গনিপুর ছাহেব বাড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের গনিপুর ছাহেববাড়িতে নানা আয়োজনের মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স থেকে শতাধিক আশিকে রাসুল ছাত্র-জনতার উপস্থিতে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।
চমৎকার এই র‌্যালিটি স্থানীয় কামালগঞ্জ বাজার হয়ে গনিপুর গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাওলানা মস্তাক আহমদ, মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর নূর, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ’র শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আব্দুল হালিম লিমন, বারঠাকুরি ইউনিয়ন আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা শরিফ উদ্দিনসহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন আল-ইসলাহ’র সহ-সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরী, কোষাধক্ষ আলি মাহবুব, দারুল ক্বিরাত শাখার শিক্ষক হাবিবুর রহমান খাদিমানী ও বিশিষ্ট সমাজসেবক কোয়েল রানা চৌধুরী।
অনুষ্ঠান শেষে মিলাদ, বিশেষ মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট