1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
থানার পাশেই জকিগঞ্জ সংবাদ কার্যালয়ে চুরি, আতঙ্কে এলাকাবাসী জকিগঞ্জে ১৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জকিগঞ্জের নতুন ইউএনও হিসাবে যোগ দিচ্ছেন সুজিত কুমার চন্দ অপরাধ দমনে তৎপর জকিগঞ্জ থানা, অভিযানে গ্রেফতার ১৫ জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল

জকিগঞ্জের টগবগে যুবক সিসিক কর্মচারী ‘ফাহিম’এর ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

জকিগঞ্জের টগবগে যুবক সিলেট সিটি কর্পোরেশনের পানি উন্নয়ন শাখায় কর্মরত আলমগীর কবির ফাহিম (২০)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে সিলেট নগরীর কাজিটুলা লোহারপাড়ার ১৮নং বাসা থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি এই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহত আলমগীর কবির ফাহিম জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের পশ্চিমবন্দ গ্রামের আহমদ আল কবিরের ছেলে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় সিসিক কর্মচারীর লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, বিষয়টি আমরা খতিয়ে দেখতেছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ব্যবস্থা নেওয়া হবে।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট