1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
থানার পাশেই জকিগঞ্জ সংবাদ কার্যালয়ে চুরি, আতঙ্কে এলাকাবাসী জকিগঞ্জে ১৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জকিগঞ্জের নতুন ইউএনও হিসাবে যোগ দিচ্ছেন সুজিত কুমার চন্দ অপরাধ দমনে তৎপর জকিগঞ্জ থানা, অভিযানে গ্রেফতার ১৫ জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল

থানার পাশেই জকিগঞ্জ সংবাদ কার্যালয়ে চুরি, আতঙ্কে এলাকাবাসী

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

সিলেট নগরীর শাহপরাণ উপশহরে শাহপরাণ রহ. থানার অদূরে সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ এর অস্থায়ী কার্যালয় ও পত্রিকাটির সম্পাদক সাংবাদিক রহমত আলী হেলালীর বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

শুক্রবার (২৬ জুন) এ ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক রহমত আলী হেলালী জানান, জরুরি কাজে কয়েকদিন ধরে তিনি জকিগঞ্জে অবস্থান করছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা বাসার ছাদ দিয়ে প্রবেশ করে সিঁড়ি কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে মূল দরজার তালা ভেঙে বাসায় প্রবেশ করে বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায়।

তার দাবি, চোরেরা জকিগঞ্জ সংবাদ কার্যালয়ে ব্যবহৃত একটি কম্পিউটারের পিসি, একটি ল্যাপটপ, তিনটি বাথরুমের ট্যাপ, নির্মাণসামগ্রী, রড, বৈদ্যুতিক লাইনসহ বিভিন্ন সরঞ্জাম এবং নগদ সাত হাজার ভারতীয় রুপি নিয়ে গেছে। এছাড়া আলমারিতে থাকা মালামাল তছনছ করা হয়েছে। প্রাথমিকভাবে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি ধারণা করছেন।

ঘটনার পর তিনি একাধিকবার শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাননি বলে অভিযোগ করেন। পরে থানায় গিয়েও ওসিকে পাননি বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, থানার খুব কাছাকাছি এলাকায় গত কয়েক মাসে একের পর এক চুরির ঘটনা ঘটেছে। তার দাবি, একই রাতে পাশের আরেকটি বাসাতেও চুরি হয়েছে। এর আগে পুলিশ সদস্য, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় আরও কয়েকটি বাসা নির্মাণাধীন অবস্থায় চুরির শিকার হয়েছে।

তিনি বলেন, প্রতিটি বাসায় পুলিশ পাহারা দেওয়া সম্ভব না হলেও ভুক্তভোগীদের অভিযোগ গুরুত্ব দিয়ে শোনা এবং দ্রুত ব্যবস্থা নেওয়া পুলিশের দায়িত্ব। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে ধারাবাহিক চুরির ঘটনায় শাহপরাণ উপশহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী রাতের নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি এবং চুরি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট