1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ জকিগঞ্জে ইউনূস আলী রচিত সফল মানুষের গল্প দ্বিতীয় খণ্ডের প্রকাশনা উৎসব জমকালো আয়োজনে সম্পন্ন জকিগঞ্জে বিজিবির আলোর পথে কর্মসূচি অনুষ্ঠিত জকিগঞ্জে ইউএনওর একাধিক প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতলেন মেধাবী শিক্ষার্থী আরিফ জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত জকিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন জকিগঞ্জে হাজারো মানুষের উপস্থিতিতে মাওলানা আব্দুস সবুর (বিদেশী হুজুর)-এর দাফন সম্পন্ন জকিগঞ্জে পাওয়া যাচ্ছে ফ্রি আইনি সেবা:গ্রহণ করবেন যেভাবে সিলেট জেলার ‘এসিল্যান্ড অফ দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন জকিগঞ্জের প্রনয় বিশ্বাস কলেজ ক্যম্পাসে টিকটক ভিডিও ধারণ:বহিষ্কার আদেশ জারি করলো জকিগঞ্জ সরকারি কলেজ

জকিগঞ্জে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে “উন্নত খাদ্য ও উন্নত ভবিষ্যতের জন্য হাতে হাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের (এফআইভিডিবি) দি গ্রীণ ইভ্যুলোশন প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে ও প্রজেক্ট কো-অর্ডিনেটর মুকুল দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন ও জকিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।
সংলাপে প্রবন্ধ উপস্থাপন পরবর্তী উন্মুক্ত আলোচনায় বক্তারা নিরাপদ ও পুষ্টিকর জাতের ফসলের উৎপাদন, প্রজননসহ উদ্ভাবনী প্রযুক্তির উপর গুরুত্ব আরোপ করেন। মৌসুমী খাদ্য নিরাপত্তাহীনতা এবং খাদ্য ও পুষ্টির ক্ষতি এবং অপচয় কমাতে সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণ প্রযুক্তি এবং অবকাঠামো উন্নত করা বিষয়ে আলোচনা করেন। প্রতিটি বাড়ীতে স্বাস্থ্য সম্মতভাবে সবজি চাষাবাদ ও পুষ্টির চাহিদা মেটাতে হাস, মুরগী ও গরু-চাগল পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট