1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ নতুন সম্ভাবনা তৈরি করবে–মুফতি মুহাম্মদ আবুল হাসান এমপি জকিগঞ্জে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সারাদেশের ন্যায় জকিগঞ্জে ফারিয়ার মানববন্ধন জকিগঞ্জে ভারতীয় মদসহ আটক ১ জকিগঞ্জে পিঠা উৎসবে ফাহিম আল্ চৌধুরীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ— মুফতি আবুল হাসান এমপি আল-মাদানী পরিষদ আমলশীদ এর অফিস উদ্বোধন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে আরোহী সংগীত একাডেমি’র বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা’ ফাহিম আল চৌধুরীর বহুমুখী সমাজসেবার অজানা উপাখ্যান 

জকিগঞ্জে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের পরচক গ্রামে মাহফুজা আক্তার চৌধুরী (১৭) নামে কলেজ পড়ুয়া এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে বারহাল ইউনিয়নের পরচক গ্রামের আব্দুল্লাহ আল মামুন চৌধুরী ও ফাতেহা আক্তার চৌধুরীর মেয়ে। মাহফুজা আক্তার বারহাল ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে পরিবারের সবার অজান্তে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্বজনরা বিষয়টি টের পেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে জকিগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ফাঁস থেকে নামিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, মেয়েটির বাবা দীর্ঘ ১৫ বছর থেকে মালদ্বীপ রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি কোন কারণে অভিমান করে আত্মহত্যা করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট