1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ বাস্তবায়নে বিশেষ সভা জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ নতুন সম্ভাবনা তৈরি করবে–মুফতি মুহাম্মদ আবুল হাসান এমপি জকিগঞ্জে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সারাদেশের ন্যায় জকিগঞ্জে ফারিয়ার মানববন্ধন জকিগঞ্জে ভারতীয় মদসহ আটক ১ জকিগঞ্জে পিঠা উৎসবে ফাহিম আল্ চৌধুরীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ— মুফতি আবুল হাসান এমপি আল-মাদানী পরিষদ আমলশীদ এর অফিস উদ্বোধন সম্পন্ন

জকিগঞ্জে ছোট ভাইয়ের মারধরে বড় ভাই খুন!

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

জকিগঞ্জে বাড়ির সীমানা ও বৃষ্টির পানি নিষ্কাশনের বিরোধের জের ধরে ছোট ভাইয়ের মারধরে বড় ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টার দিকে জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের পূর্ব কসকনকপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম সিরাই (৭০) পূর্ব কসকনকপুর গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ছোট ভাই বাবুল আহমদ (৬৭) ও তার ছেলে হাকিম আহমদ (২৩) কে গ্রেফতার করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে নিহত সিরাজুল ইসলামের সঙ্গে তার ছোট ভাই বাবুল আহমদের কয়েকদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি বাড়ির উঠানে বৃষ্টির পানি জমে থাকা নিয়ে বিরোধ বেড়ে যায়। বৃহস্পতিবার সকালে বৃষ্টির পানি জমে থাকা নিয়ে নিহত সিরাজুল ইসলামের স্ত্রী বেদেনা বেগমের সঙ্গে দেবর বাবুল আহমদের কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। তখন সিরাজুল ইসলাম এগিয়ে আসলে বাবুল আহমদ ও তার ছেলে হাকিম আহমদ সিরাজুল ইসলামকে কিল-ঘুষি মারেন। তখন তিনি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন। পরে তাৎক্ষণিক সিরাজুল ইসলামের প্রাথমিক চিকিৎসা করানোর জন্য স্থানীয় পল্লী চিকিৎসক ময়না চন্দ্রকে বাড়িতে আনা হলে তিনি সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে দু’টি পরিবারের হাতাহাতিতে সিরাজুল ইসলাম নিহত হন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছে। বৃদ্ধ নিহতের ঘটনায় তার ছেলে আমিনুল ইসলাম নাজিম বাদী হয়ে দুজনের নামোল্লেখ ও ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট