1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধ দমনে তৎপর জকিগঞ্জ থানা, অভিযানে গ্রেফতার ১৫ জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায়

জকিগঞ্জে মাদ্রাসায় দানের নামে অভিনব প্রতারণা

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

জকিগঞ্জে ধর্মীয় আবেগকে পুঁজি করে মাদ্রাসায় গরু দানের নামে ভয়ংকর প্রতারণার ঘটনা ঘটেছে। একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মাদ্রাসায় দানের কথা বলে কৌশলে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ও তিনটি গরু হাতিয়ে নিয়ে উধাও হয়েছে। ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৯ এপ্রিল) প্রতারকরা প্রথমে মাওলানা আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করে নিজেদের দানশীল ব্যক্তি হিসেবে পরিচয় দেয়। তারা সওয়াবের উদ্দেশ্যে মাদ্রাসায় গরু দান করতে চায় বলে জানায় এবং দ্রুত গরু কেনার জন্য চাঁপ সৃষ্টি করে।

প্রতারকদের কথায় বিশ্বাস করে মাওলানা আবুল কালাম আজাদ গরু সংগ্রহের জন্য জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও গরু ব্যবসায়ী হেলাল আহমদের সঙ্গে যোগাযোগ করেন। পরে পরিকল্পিতভাবে প্রতারকরা হেলাল আহমদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের তিনটি গরু নিয়ে যায়।

এদিকে বিভিন্ন অজুহাতে মাওলানা আবুল কালাম আজাদের কাছ থেকে ৯০ হাজার টাকা এবং হাফিজ নুরুল ইসলামের কাছ থেকে আরও ৬০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। সব মিলিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ও গরু আত্মসাৎ করে তারা দ্রুত এলাকা ত্যাগ করে।

ভুক্তভোগীরা জানান, প্রতারকের কথাবার্তা, ব্যবহার ও ধর্মীয় আবেগের আড়ালে লুকানো কৌশল তাদের সন্দেহের অবকাশ রাখেনি। কিন্তু লেনদেন শেষে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং দেওয়া ঠিকানায় খোঁজ নিয়ে কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

এ ঘটনায় ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং প্রতারককে ধরিয়ে দিতে নগদ ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তাদের ভাষ্য, “কেউ সঠিক তথ্য দিয়ে প্রতারককে শনাক্ত বা আটক করতে সহায়তা করলে তাকে এই পুরস্কার দেওয়া হবে।”

স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রতারণার প্রবণতা বাড়ছে। তারা অপরিচিত ব্যক্তিদের সঙ্গে আর্থিক লেনদেনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, পরিচয় যাচাই এবং প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট