1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার এসএসসিতে জিপিএ ফাইভ পেলেন জকিগঞ্জের ফাইজা, হতে চান ডাক্তার শিশুর জন্মগত হৃদরোগ শনাক্তে সিলেটে বিশেষ উদ্যোগ, সেবা মিলবে বিনামূল্যে

জকিগঞ্জে বৃহত্তর আটগ্রাম প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃত্তি প্রদান সম্পন্ন

মোঃ ইউনুছ আলী
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫

জকিগঞ্জ উপজেলার বৃহত্তর আটগ্রাম প্রবাসী সমাজকল্যাণ পরিষদের চতুর্থ মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।
শনিবার (১লা মার্চ) সকাল ১১ ঘটিকায় উপজেলার লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজের কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মাষ্টার বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য নুরুল ইসলাম নুরু।
সংগঠক তালহা হোসাইন ও মাহতাব উদ্দিনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সচিব ও মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লতিফিয়া ইসলামিয়া আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল ইয়াহিয়া আহমদ চৌধুরী, কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ইউনুছ আলী, উপজেলা স্বাস্থ্য সহকারী মঈন উদ্দিন অর রশিদ, নওয়াগ্রাম (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম, পরিষদের সহ-সভাপতি সুলতান সালাহ উদ্দিন জালাল, সহ-সভাপতি আব্দুল মালিক আনিছ ও বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মামুনুর রশিদ।
উল্লেখ্য যে, সংগঠনটি ইউনিয়ন ভিত্তিক হলেও এক সাথে ১২১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে সংশ্লিষ্টরা ব্যাপক প্রশংসিত হয়েছেন। অনুষ্ঠানে প্রত্যেক বক্তাই সংগঠনটির বৃত্তি বিতরণ কার্যক্রম স্থায়ীকরণের উপর গুরুত্ব প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট