1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ নতুন সম্ভাবনা তৈরি করবে–মুফতি মুহাম্মদ আবুল হাসান এমপি জকিগঞ্জে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সারাদেশের ন্যায় জকিগঞ্জে ফারিয়ার মানববন্ধন জকিগঞ্জে ভারতীয় মদসহ আটক ১ জকিগঞ্জে পিঠা উৎসবে ফাহিম আল্ চৌধুরীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ— মুফতি আবুল হাসান এমপি আল-মাদানী পরিষদ আমলশীদ এর অফিস উদ্বোধন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে আরোহী সংগীত একাডেমি’র বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা’ ফাহিম আল চৌধুরীর বহুমুখী সমাজসেবার অজানা উপাখ্যান 

জকিগঞ্জে মাদকের বিরুদ্ধে তৎপর পুলিশ: ইয়াবা ও মাদকসহ আটক-৩

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ থানা এলাকা থেকে মাদক নির্মূলে তৎপর হয়ে উঠেছে পুলিশ। জকিগঞ্জ সার্কেল ও জকিগঞ্জ থানা পুলিশের শীর্ষ ৩ জন পুলিশ কর্মকর্তা যোগদান করেই মাদকের বিরুদ্ধে তৎপর হয়ে উঠেছেন।
সে অনুযায়ী রোববার রাতে ও সোমবার সকালে পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় অফিসার চয়েস মদসহ ৩ আসামীকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
আটককৃতররা হলেন-জকিগঞ্জ পৌরসভার মাইজকান্দি গ্রামের রফিক মিয়া, জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের দক্ষিণ বিপক গ্রামের আব্দুল আজিজের ছেলে ছবুর আহমদ (২৮) ও বড়পাথর গ্রামের হোছন আহমদের ছেলে জবরুল ইসলাম জাবু (২৯)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্চ সার্কেল) ইয়াহিয়া আল মামুনের দিক নির্দেশনায় জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ-এর নেতৃতে এসআই মহরম আলীসহ পুলিশের একটি টিম জকিগঞ্জ পৌরসভার মাইজকান্দিতে অভিযান পরিচালনা করে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রফিক মিয়া কে আটক করেন।
এদিকে সোমবার সকালে এসআই সামসুল হক সুমন ও এএসআই রেজুয়ান আলী মোল্লাসহ পুলিশের একটি টিম ছবুর আহমদ ও জবরুল ইসলাম জাবুকে ২১ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ আটক করেন।
পরে তাদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। জকিগঞ্জ থানার মামলা নং-০৭, তারিখ-১৭/০৯/২০২৩ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) এবং জকিগঞ্জ থানার মামলা নং-০৮, তারিখ-১৮/০৯/২০২৩ ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ২৪(ক)/৪১ রুজু করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার এসআই (মিডিয়া অফিসার) মফিদুল হক সজল বলেন, সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, মাদক উদ্ধার, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলার জকিগঞ্জ থানা পুলিশের দুইটি আভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে মাদক ও ইয়াবা সহ ৩ জনকে আটক করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট