1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার পাশেই জকিগঞ্জ সংবাদ কার্যালয়ে চুরি, আতঙ্কে এলাকাবাসী জকিগঞ্জে ১৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জকিগঞ্জের নতুন ইউএনও হিসাবে যোগ দিচ্ছেন সুজিত কুমার চন্দ অপরাধ দমনে তৎপর জকিগঞ্জ থানা, অভিযানে গ্রেফতার ১৫ জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুন, ২০২৪

জকিগঞ্জ-সিলেট সড়কের লেগুনা পিকআপ দুর্ঘটনায় ছাদিয়া আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সোমবার (১৭ জুন) ঈদের দিন বিকেলে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের আটগ্রামের পশ্চিমে মাদাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া জকিগঞ্জ উপজেলার আটগ্রাম দক্ষিণ মরইরতল গ্রামের প্রবাসী রাজু আহমদ ও রেশমা বেগমের বড় মেয়ে ও স্থানীয় লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আম্বিয়া।
নিহত স্কুল ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, ঈদের দিন সোমবার বিকেলে সাদিয়া আক্তার ছোট বোনকে নিয়ে পার্শ্ববর্তী মাদাননগর গ্রামে নানা বাড়িতে যাওয়ার জন্য একটি লেগুনা (পিকআপ) গাড়িতে উঠে। সিলেট-জকিগঞ্জ সড়কের মাদাননগর নামক স্থানে চলন্ত গাড়ি থেকে নামতে চাইলে সাদিয়া সড়কে সটকে পড়ে। এ সময় স্কুল ছাত্রী সাদিয়ার সাথে থাকা ছোট বোনও বড় বোনের উপরে পড়ে দু’জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত সাদিয়াকে সিলেট এম.এ.জি.ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়ার পর রাস্তায় সাদিয়া’র অবস্থার অবনতি হওয়ায় রাতে সে মৃত্যুবরণ করে। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সাথে থাকা ছোট বোন। এলাকাবাসী লেগুনা পিকআপ গাড়িটি আটক রেখেছেন বলে জানা গেছে। তবে ড্রাইভার পলাতক রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লাশের ময়নাতদন্ত না করাতে আইনীভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট