1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ছাত্র মজলিসের পূর্ব ও পশ্চিম শাখার পুনর্গঠন সম্পন্ন, সভাপতি সাইফুর ও মুন্না আটগ্রামে চক্ষু ক্যাম্পে সেবা পেলেন প্রায় ১ হাজার রোগী, ছানি অপারেশনে সিলেটে ১৭২ জন জকিগঞ্জে কুশিয়ারার দুই তীরে সম্প্রীতির মিলনমেলা জকিগঞ্জে একই বাড়িতে বারবার ডাকাতি! আতঙ্কিত বাড়ির বাসিন্দারা শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে-ফাহিম আল চৌধুরী ট্রাস্ট জকিগঞ্জে দুর্গাপূজা ঘিরে হঠাৎ জরুরি নম্বর, কী ঘটছে? বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার

জকিগঞ্জে সাবেক চেয়ারম্যান শাব্বীর আহমদের বাড়ি থেকে গাছ ও মাছ চুরির অভিযোগে আটক-১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪

জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাব্বীর আহমদের বাড়ি থেকে মাছ ও বিভিন্ন প্রজাতির গাছ চুরি করে কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৯ মার্চ) জকিগঞ্জ সদর ইউনিয়নের বাখরশাল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাখরশাল গ্রামের মৃত ককাই মিয়ার ছেলে আব্দুর রহমান (৪৫) কে আটক করেছে।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাব্বীর আহমদ জানান, অভিযুক্তরা তাঁর পাশের বাড়ির বাসিন্দা। তাদের কারণে পুরো এলাকার লোকজন অতিষ্ঠ। তিনি বাড়িতে না থাকার সুবাদে গত কয়েকদিন ধরে ফিশারির মাছ ও বাড়ির গাছ চুরি হচ্ছে। এ ঘটনায় তিনি জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। শনিবার পাশের বাড়ির আব্দুর রহমানের নেতৃত্ব কয়েকজন মিলে আবারও তার ফিশারি থেকে প্রায় ২ লক্ষাধিক টাকার মাছ মেরে ও বাড়ির বিভিন্ন প্রজাতির ১০/১২ টা বড় গাছ কেটে চুরি করে নিয়ে যেতে চাইলে বাড়ির মহিলারা দেখে বাঁধা দেওয়ায় তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করা হয়। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আব্দুর রহমান নামের একজনকে আটক করে থানায় নিয়ে যায়। এর আগেও তাঁর ঘর চুরির ঘটনা ঘটেছে। আটক আব্দুর রহমানসহ তার সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে তিনি দাবী করেন।
জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ একজনকে আটক করেছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট