1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান

জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৬৮ বোতল অফিসার চয়েজ মদ উদ্ধার

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২

জকিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ভারত থেকে আমদানি নিষিদ্ধ ১৬৮ বোতল অফিসার চয়েজ মাদক উদ্ধার করেছে। রোববার (২০ মার্চ) ভোরে জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের মইয়াখালী এলাকা থেকে তা উদ্ধার করা হয়।
সূত্র জানায়, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন-এর সার্বিক দিকনির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার-এর পরিকল্পনায় একদল পুলিশ নিয়ে এ অভিযান পরিচালনা করেন এসআই মোঃ জহিরুল ইসলাম। এ সময় পুলিশ বিয়ানীবাজার উপজেলার মইয়াখালী গ্রামের মৃত মরাই মিয়ার ছেলে আসামী আবুল কালাম (৩৮)-এর বসতবাড়ীর অনুমান ১৫০ গজ দক্ষিণ-পূর্ব দিকে জকিগঞ্জ থানাধীন মইয়াখালী কাঁচা রাস্তার উপর থেকে ১৬৮ বোতল মদ উদ্ধার করেন। পরে পুলিশ সাক্ষীদের উপস্থিতিতে ১৬৮ বোতল মদ জব্দ করে।
মাদক উদ্ধারের বিষয়টি স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, উল্লেখিত আসামীসহ তার সহযোগী অজ্ঞাতনামা ০৩/০৪ জন আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট