1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা

জকিগঞ্জ সংবাদ-এর ১৪ বছরে পদার্পণ নিরপেক্ষতায় অবিচল থাকার প্রতিশ্রুতি

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

জকিগঞ্জ সংবাদ ১৪ বছরে পা রাখছে আগামীকাল। ১৩ বছর আগে ধূমকেতুর মতো হঠাৎ আত্মপ্রকাশ করেছিল এ সাপ্তাহিকটি। প্রথম থেকেই অন্যান্য সাপ্তাহিক পত্রিকার চেয়ে প্রচার সংখ্যায় শীর্ষে পৌঁছে। এ মুহূর্তে জকিগঞ্জে শুধু নয়, সিলেট শহরেও জনপ্রিয় এক নাম “জকিগঞ্জ সংবাদ”। জকিগঞ্জ সংবাদ এখন শুধু মুদ্রণের মধ্যে থেমে নেই। ওয়েবভিত্তিক সংবাদের পাশাপাশি ভিডিও ও ছবি সবই আপলোড করা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফরমে। জকিগঞ্জ সংবাদ অনলাইন সংস্করণের পাঠকপ্রিয়তাও শীর্ষ কাতারে। জকিগঞ্জবাসীর ভালোবাসায় জকিগঞ্জ সংবাদের কাফেলায় জড়ো হচ্ছে প্রতিনিয়ত বিপুলসংখ্যক পাঠক। জকিগঞ্জের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় এ সাপ্তাহিকটি পথচলার ক্ষেত্রে সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত না করার ঐশী নির্দেশনা অনুসরণ করছে। আমরা পাথেয় হিসেবে নিয়েছি জকিগঞ্জের মাটি ও মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়। যা কিছু অসত্য তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এ সাপ্তাহিক। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াকু ভূমিকায় কখনো ছেদ পড়েনি। অসাম্প্রদায়িক চেতনা এগিয়ে নেওয়ার নিরন্তর চেষ্টা অব্যাহত রেখেছি আমরা। কারও সঙ্গে প্রতিযোগিতা নয়, নিজেকে প্রতিনিয়ত অতিক্রম করাকে জকিগঞ্জ সংবাদ করণীয় ভেবেছে। সাধ ও সাধ্যের বৈপরীত্য প্রত্যাশা পূরণে বহু ক্ষেত্রে বাধা সৃষ্টি করলেও এগিয়ে যাওয়ার সংকল্পে কখনো ছেদ পড়েনি। ১৪ বছরে পদাপর্ণের এ স্মরণীয় দিনে আমরা পাঠকদের আশ্বস্ত করতে চাই- যে কোনো মূল্যে জকিগঞ্জ সংবাদ সত্য, সুন্দর ও কল্যাণের পথে চলা অব্যাহত রাখবে। মানুষের হৃদয়রাজ্যে যে ঠাঁই গড়ে উঠেছে এ সাপ্তাহিকের, তা সমুন্নত রাখাকে কর্তব্য ভাববে। প্রচার সংখ্যায় শীর্ষে থাকার কৃতিত্বে আত্মতৃপ্তি নয়, বরং আরও বেশি দায়িত্বশীল হওয়ার তাগিদ হিসেবে ভাবা হবে। সংবাদ পরিবেশনে সক্রিয় নিরপেক্ষতার নীতিতে অটল থাকতেও আমরা বদ্ধপরিকর। জকিগঞ্জের মূখপাত্র হিসেবে সমৃদ্ধ জকিগঞ্জ প্রতিষ্ঠায় ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে জকিগঞ্জ সংবাদ। এ লক্ষ্য অর্জনে আমরা সর্বশক্তিমান আল্লাহ পাকের সহায়তা চাই। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভমুহূর্তে দেশ-বিদেশের লাখ লাখ পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীর সমর্থন অব্যাহত রাখারও সনির্বন্ধ আবেদন জানাই।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট