1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ছাত্র মজলিসের পূর্ব ও পশ্চিম শাখার পুনর্গঠন সম্পন্ন, সভাপতি সাইফুর ও মুন্না আটগ্রামে চক্ষু ক্যাম্পে সেবা পেলেন প্রায় ১ হাজার রোগী, ছানি অপারেশনে সিলেটে ১৭২ জন জকিগঞ্জে কুশিয়ারার দুই তীরে সম্প্রীতির মিলনমেলা জকিগঞ্জে একই বাড়িতে বারবার ডাকাতি! আতঙ্কিত বাড়ির বাসিন্দারা শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে-ফাহিম আল চৌধুরী ট্রাস্ট জকিগঞ্জে দুর্গাপূজা ঘিরে হঠাৎ জরুরি নম্বর, কী ঘটছে? বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার

মাহে রমজানকে সামনে রেখে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছে জকিগঞ্জ থানা পুলিশ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩

আসন্ন পবিত্র মাহে রমজানে জকিগঞ্জ থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্বাভাবিক রাখতে বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২০ মার্চ) দুপুরে জকিগঞ্জ থানার হলরুমে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশাররফ হোসেন-এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক লিটন চন্দ্র দাসের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন।
মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী মোঃ শিহাব উদ্দিন, কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী সওদাগর সেলিম, সজল কুমার সিংহ, আটগ্রাম স্টেশন বাজারের ব্যবসায়ী আব্দুস সুবহান, জামাল উদ্দিন ও রতনগঞ্জ বাজারের ব্যবসায়ী লোকমান আহমদ চৌধুরী প্রমূখ।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাবুর বাজার, শরীফগঞ্জ বাজার, ঈদগাহ বাজার, থানাবাজার, গঙ্গাজল বাজার, বারঠাকুরী বাজার, সোনাসার বাজার, মুনশীবাজার, ইউনিয়ন বাজার, চৌধুরী বাজার, ভুইয়ার বাজার, মাসুম বাজার, মাদ্রাসা বাজার ও লক্ষীবাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় পবিত্র রমজান মাসে অতিরিক্ত লাভ না করে ব্যবসায়ীদের সংযমী হওয়ার আহ্বান জানিয়েছে জকিগঞ্জ থানা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, আমরা বারবার অনুরোধ করছি, মানুষের কষ্ট হয় এমন কিছু করা যাবে না। মানবিক দায়িত্ববোধ থেকে সবাইকে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেতে হবে। আমরা সচেতন ব্যবসায়ী চাই। শুধু লাভের জন্য ব্যবসা করলে চলবে না। ব্যবসায়ীদের মানবিক দিক বিবেচনা করতে হবে। এমন কিছু করা ঠিক হবে না যাতে মানুষ কষ্ট পায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট