1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার এসএসসিতে জিপিএ ফাইভ পেলেন জকিগঞ্জের ফাইজা, হতে চান ডাক্তার শিশুর জন্মগত হৃদরোগ শনাক্তে সিলেটে বিশেষ উদ্যোগ, সেবা মিলবে বিনামূল্যে জকিগঞ্জে পুলিশের অভিযানে তিন আসামি গ্রেফতার

জকিগঞ্জের গোটারগ্রাম-টু-ভিঙ্গাইর সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের গোটারগ্রাম-টু-ভিঙ্গাইর বাজার সড়ক সংস্কারের দাবীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় বৃহত্তর চৌধুরী বাজার এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় চৌধুরী বাজারে ৩নং কাজলসার ইউনিয়ন জমিয়ত এ মানববন্ধনের আয়োজন করে।

৩নং কাজলসার ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা হুমায়ূন কবির লস্কর কয়েছ-এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা জুবায়ের আহমদ-এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, প্রবাসী জমিয়ত নেতা মাওলানা কবির আহমদ, জেলা কৃষকদল নেতা আব্দুল বাছিত, প্রবাসী সংগঠক ময়জুল হক তালুকদার ও শ্রমিক জমিয়ত নেতা নাজিম উদ্দিন।
উপস্থিত ছিলেন প্রবীণ জমিয়ত নেতা আব্দুস সামাদ (সমই মিয়া), জমিয়ত নেতা মাওলানা জিহাদ উদ্দিন, মাওলানা শিব্বীর আহমদ, মোঃ আব্দুস সামাদ ও হেলাল আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, বিগত ২০২২ ও ২০২৪ সালের ভয়াবহ বন্যায় গোটারগ্রাম-টু-ভিঙ্গাইর বাজার রাস্তার কামালপুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা ভেঙ্গে ভয়ংকর আকার ধারণ করেছে। এতে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী সহ এলাকার অসুস্থ ও বয়োবৃদ্ধ নারী-পুরুষ ও শিশুরা প্রতিনিয়ত চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। তাই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন এলাকাবাসী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট