1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জকিগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ: ৫ ঘন্টা ট্রাক শ্রমিকদের সড়ক অবরোধ!

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুন, ২০২২

জকিগঞ্জ উপজেলার সোনাসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে সিলেট-জকিগঞ্জ সড়কে ট্রাক রেখে অবরোধ করে ট্রাক শ্রমিকরা। এনিয়ে যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়েছে।
জানা যায়, রোববার (৫ জুন) সকালে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্যাট এ.কে.এম. ফয়সাল সরকারি নির্দেশনা অনুযায়ী সোনাসার বাসষ্টেশনে গিয়ে ট্রাক শ্রমিক কর্তৃক নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে ক্ষোব্ধ হয়ে উঠে ট্রাক শ্রমিকরা। এর জের ধরে বিকাল ২ ঘটিকা থেকে সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত টানা ৫ ঘন্টা সিলেট-জকিগঞ্জ সড়কের শাহগলী বাসষ্টেশন, কালিগঞ্জ বাজার ও সোনাসার বাসষ্টেশনে এলোপাথাড়ি ট্রাক রেখে সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা।
পরে সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমানের সাথে আলোচনা করে সন্ধ্যার দিকে অবরোধ তুলে নেয় এসব শ্রমিক নেতারা।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম. ফয়সাল বলেন, আমি সম্পূর্ণ সরকারি নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করেছি। তবুও তারা ক্ষোব্ধ হয়ে সড়ক অবরোধ করেছে। পরে ডিসি স্যারের সাথে কথা বলে তারা অবরোধ প্রত্যাহার করেছে।
এ বিষয়ে শ্রমিক নেতাদের সাথে কথা বলার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট