1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের নতুন ইউএনও হিসাবে যোগ দিচ্ছেন সুজিত কুমার চন্দ অপরাধ দমনে তৎপর জকিগঞ্জ থানা, অভিযানে গ্রেফতার ১৫ জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল

জকিগঞ্জে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে “উন্নত খাদ্য ও উন্নত ভবিষ্যতের জন্য হাতে হাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের (এফআইভিডিবি) দি গ্রীণ ইভ্যুলোশন প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে ও প্রজেক্ট কো-অর্ডিনেটর মুকুল দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন ও জকিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।
সংলাপে প্রবন্ধ উপস্থাপন পরবর্তী উন্মুক্ত আলোচনায় বক্তারা নিরাপদ ও পুষ্টিকর জাতের ফসলের উৎপাদন, প্রজননসহ উদ্ভাবনী প্রযুক্তির উপর গুরুত্ব আরোপ করেন। মৌসুমী খাদ্য নিরাপত্তাহীনতা এবং খাদ্য ও পুষ্টির ক্ষতি এবং অপচয় কমাতে সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণ প্রযুক্তি এবং অবকাঠামো উন্নত করা বিষয়ে আলোচনা করেন। প্রতিটি বাড়ীতে স্বাস্থ্য সম্মতভাবে সবজি চাষাবাদ ও পুষ্টির চাহিদা মেটাতে হাস, মুরগী ও গরু-চাগল পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট