1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী

জকিগঞ্জে পুলিশের অভিযানে ১০ জুয়ারী আটক

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২

জকিগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জোয়া খেলা অবস্থায় ১০ জন জুয়ারীকে আটক করেছে। রোববার (২৭ মার্চ) রাত ১০ ঘটিকার দিকে জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়ন-এর বালুরচর বাজারস্থ ফয়ছলের দোকান থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত গাপলা নামক ২২টি গুটি এবং নগদ ১,৩৫৬ টাকা উদ্ধার করা হয়েছে।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। জকিগঞ্জ থানার মামলা নং ১৪, তারিখ-২৮.০৩.২০২২ খ্রিস্টাব্দ। আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি মোঃ মোশাররফ হোসেন আরও বলেন, এভাবে প্রকাশ্যে জুয়া খেলে টাকা পয়সা হারিয়ে জুয়ারীরা বাবা-মা ও পরিবারের লোকজনের সাথে অশালীন ও খারাপ ব্যবহার করেন। পরিবার থেকে টাকা পয়সা আনতে ব্যার্থ হলে ওরাই এক সময় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িয়ে পড়ে। তাই এসব অপরাধ দূরিকরণে জকিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট